News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্রছাত্রীদের দেশের বৈচিত্রময় সংস্কৃতি প্রত্যক্ষ করার প্রয়োজন রয়েছে: রাজ্যপাল
Image

ছাত্রছাত্রীদের দেশের বৈচিত্রময় সংস্কৃতি প্রত্যক্ষ করার প্রয়োজন রয়েছে: রাজ্যপাল

* ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে তিরুপতির আইআইএসইআর’র ছাত্রছাত্রীরা রাজভবনে 

আগরতলা, ২১ মার্চ : অন্ধ্রপ্রদেশের তিরুপতির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশান এন্ড রিসার্চ (আইআইএসইআর)’র ছাত্রছাত্রীদের এক প্রতিনিধিদল আজ সকালে রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে সাক্ষাত করেন। সাক্ষাতকারের সময় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ইতিহাস, দেশের বৈচিত্রময় সংস্কৃতি, জীবনযাত্রা এবং প্রশাসন প্রত্যক্ষ করার জন্য ছাত্রছাত্রীদের বিভিন্ন রাজ্য ভ্রমণের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, শুধুমাত্র ছাত্রছাত্রীরা নয় সরকারি কর্মী, জনপ্রতিনিধিদেরও অন্যদের সাফল্য বোঝার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করা প্রয়োজন। উল্লেখ্য, এই ছাত্রছাত্রীরা ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়ে ত্রিপুরা সফরে এসেছে। আজ সকালে রাজভবনে মতবিনিময়ের সময় ছাত্রছাত্রীরাও রাজ্যপালের সাথে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরে। ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশান এন্ড রিসার্চের ডিন ড. বসুধা রাণী, এনআইটি আগরতলার অধিকর্তা প্রফেসর এস কে পাত্রা। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মজুদ খতিয়ে দেখল প্রশাসন

আগরতলা, ১৩ আগস্ট: মহারাজগঞ্জ বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসন।…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিশালগড়, ১৩ আগস্ট: বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath Aug 13, 2026

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই সরকারি কর্মচারী, মূল অভিযুক্তের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: নাবালিকা অপহরণের অভিযোগে দুই সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। ধৃতরা হলেন মূল…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top