News Flash

  • Home
  • খেলা
  • নাগাল্যান্ডে নর্থ-ইস্ট গেমসে ত্রিপুরার পদক জয় অব্যাহত
Image

নাগাল্যান্ডে নর্থ-ইস্ট গেমসে ত্রিপুরার পদক জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পেনকাক সিলাটে ত্রিপুরা দল চারটি পদক পেয়েছে। স্বর্ণপদক হাতছাড়া হলেও দুটি রৌপ্য পদক সহ চারটি পদক জিতে ত্রিপুরা দল নর্থ-ইস্ট গেমসে পদক জয়ের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। ত্রিপুরার সোনি দত্ত ও প্রিয়া দেবনাথ রৌপ্য পদক পেয়েছে। লক্ষীরাম চাকমা ও করনদীপ উরাং পেয়েছে ব্রোঞ্জ পদক।  অ্যাথলেটিক্সেও ত্রিপুরার দখলে আরও একটি পদক এলো। ৪X১০০ মিটার রিলেতে মহিলা বিভাগে ত্রিপুরা দল দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক পেয়েছে। ত্রিপুরার পকেটে পদক সংখ্যা হয়েছে বেড়ে সাত হয়েছে। রাজ্য দলের অ্যাথলেট দীপশিখা সূত্রধর, ফাতেমা বেগম, ঝরনা বালা দেবনাথ ও ইয়াসমিন আক্তার দারুন পারফরম্যান্স করে রৌপ্য পদক পেয়েছে। এদিকে শট পুটে মহিলা বিভাগে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে ত্রিপুরার মমিতা দাসের। চতুর্থ স্থান অর্জন করেছে মমিতা। পুরুষ বিভাগে চার গুণ একশ মিটার রিলেতে অনিকেত শীল, রাহুল সাহা, রাহুল সরকার ও কুশ কুমার দত্তকে নিয়ে গড়া ত্রিপুরা দল পঞ্চম স্থান পেয়েছে । মহিলাদের ৪০০ মিটার দৌড়ে ঝর্ণা বালা দেবনাথ সপ্তম স্থান অধিকার করে একইভাবে  হতাশ হয়েছে। ফুটবলে পরপর দুই ম্যাচে হেরে যাওয়া, যার অর্থ গ্রুপ লীগ থেকে ছিটকে যাওয়ার উপক্রম। মঙ্গলবার প্রথম দিনে আয়োজক নাগাল্যান্ডের কাছে অন্তিম মুহূর্তের একমাত্র গোলে হেরে ত্রিপুরা দল পিছিয়ে পড়েছিল। আজ, বুধবার দ্বিতীয় ম্যাচে মেঘালয়ের কাছে ১-২ গোলে হেরে গ্রুপ লীগ থেকে সেরা দুই স্থান পেয়ে সেমিফাইনালে খেলার আশা নেই বললেই চলে। প্রথমার্ধের ১৮ মিনিটে জন জমাতিয়ার গোলে ত্রিপুরা দল ১-০ তে লীড নিলেও তা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারেনি। ৩৯ মিনিটের মাথায় মেঘালয়ের স্ট্রাইকার গোলটি শোধ করে খেলায় সমতা (১-১) ফিরিয়ে আনে। ড্র অবস্থায় দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হলেও দীর্ঘ ৩৩ মিনিট তৃতীয় গোলের সন্ধান কেউ দিতে পারিনি। উপরন্ত ঝটিকা এক আক্রমণে মেঘালয়ের সুযোগ সন্ধানী স্ট্রাইকার একটি গোল করে দলকে ২-১ এ এগিয়ে নেয়। পরে মেঘালয় তাদের খেলার ছক পাল্টে ফেলে অনেকটা রক্ষণাত্মক খেলে দলকে জয় এনে দেয়। ত্রিপুরা দল সার্বিক অলআউট খেলেও গোল শোধ করেও খেলায় সমতা ফিরিয়ে আনতে পারেনি। ভলিবলেও ত্রিপুরা দল জয়ের স্বাদ পায়নি। মনিপুরের কাছে ১৬-২৫, ১৯-২৫ ও ১৮-২৫ সেটে  অর্থাৎ ০-৩ গেমে হেরে হতাশা তৈরি করেছে। নাগাল্যান্ডের কোহিমায় আয়োজিত এই তৃতীয় নর্থ ইস্ট গেমস ২৩ মার্চ পর্যন্ত চলবে।

Releated Posts

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top