নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.) : বুধবার লোক জনশক্তি পার্টির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। দিল্লিতে চিরাগ পাসোয়ানের নেতৃত্বে সংসদীয় দলের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বুধবারের এই বৈঠকে লোক জনশক্তি পার্টি আসন্ন লোকসভা নির্বাচনের কৌশল ঠিক করবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, এবারে ৭ দফায় হবে লোকসভা নির্বাচন। ভোট গণনা হবে ৪ জুন।



















