News Flash

  • Home
  • দেশ
  • রাশিয়ার রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হওয়ায় পুতিনকে টেলিফোনে শুভেচ্ছা নরেন্দ্র মোদীর
Image

রাশিয়ার রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হওয়ায় পুতিনকে টেলিফোনে শুভেচ্ছা নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ২০ মার্চ (হি. স.): রাশিয়ার রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। জানা গেছে, আগামীদিনে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্কের ভিত আরও মজবুত করার বিষয়ে কথা হয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের।

উল্লেখ্য, রেকর্ড ভোট পেয়ে ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। আগামী ছয় বছরের জন্য ক্ষমতার রাশ থাকবে তাঁর হাতেই। ফের একবার রাষ্ট্রনেতার আসনে বসার জন্য সোশ্যাল মিডিয়ায় তাঁকে আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। লিখেছিলেন, ‘‘রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানাই। আগামী বছরগুলিতে ভারত-রাশিয়া মৈত্রী এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তাঁর সঙ্গে কাজ করতে উন্মুখ।’’

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে আবারও ক্ষমতায় বসতে চলেছেন পুতিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। গত আড়াই দশকে কার্যত বিরোধীহীন হয়ে পড়া রুশ রাজনীতিতে পুতিন ‘অপ্রতিরোধ্য’ বলেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ভোটের আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। ফলাফলে তা মিলে গিয়েছে।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top