News Flash

  • Home
  • প্রধান খবর
  • লোকসভা নির্বাচন : নির্বাচনী ইস্তেহার প্রকাশ ডিএমকে ও এআইএডিএমকে-র, প্রার্থী তালিকাও ঘোষণা
Image

লোকসভা নির্বাচন : নির্বাচনী ইস্তেহার প্রকাশ ডিএমকে ও এআইএডিএমকে-র, প্রার্থী তালিকাও ঘোষণা

চেন্নাই, ২০ মার্চ (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল ডিএমকে, পাশাপাশি বুধবারই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহারে প্রকাশ করেছে এআইএডিএমকে–ও। দুই দলই লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নামও ঘোষণা করেছে।

চেন্নাইয়ে দলের সদর দফতর আরিভালায়ামায়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ডিএমকে সাংসদ কানিমোঝি-সহ অন্যান্যদের উপস্থিতিতে লোকসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে ডিএমকে। ডিএমকে এদিন তাঁদের ১৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে – উত্তর চেন্নাই:- কালানিধি বীরস্বামী, দক্ষিণ চেন্নাই:- থামিঝাচি থাঙ্গাপান্ডিয়ান, মধ্য চেন্নাই:- দয়ানিধি মারান, শ্রীপেরুমবুদুর:- টিআর বালু, তিরুভানামালাই:- আন্নাদুরাই, নীলগিরি:- এ রাজা, থুথুকুডি:- কানিমোঝি।

এম কে স্ট্যালিন এদিন বলেছেন, “ডিএমকেই নির্বাচনের আগে নিজস্ব ইস্তেহার তৈরি করে এবং আমরা যা বলি তা করে দেখাই, আমাদের নেতারা আমাদের এই শিক্ষা দিয়েছেন। কানিমোঝি যেমন বলেছেন, আমরা রাজ্যের সর্বত্র গিয়েছি এবং বিভিন্ন মানুষের কথা শুনেছি। এটা শুধু ডিএমকে-র ইস্তেহার নয়, জনগণের ইস্তেহার।”

এদিন নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে এআইএডিএমকেও। তামিলনাড়ুর ১৪টি আসনে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে এআইএডিএমকে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক ই কে পালানিস্বামী বলেছেন, “এআইএডিএমকে জোটে, তেনকাসি কেন্দ্র থেকে ডিএমডিএমকে ৫টি আসনে, এসডিপিআই ১টি আসনে এবং পুঠিয়া তামিলগাম ১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।”

Releated Posts

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top