News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলা ক্রিকেটে তরুণ সংঘকে হারালো ব্লাডমাউথ
Image

সিনিয়র মহিলা ক্রিকেটে তরুণ সংঘকে হারালো ব্লাডমাউথ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সিনিয়র মহিলা আমন্ত্রন মূলক ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত জয় ব্লাডমাউথ ক্লাবের। বুধবার ব্লাডমাউথ ক্লাব ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো তরুণ সংঘকে। এমবিবি স্টেডিয়ামে এদিন দ্বিতীয় ম্যাচে ঘটলো এই ঘটনা। ব্লাডমাউথ ক্লাবের বোলিংয়ের সামনেই আটকে গেল তরুণ সংঘ দল। তরুণ সংঘ শিবির প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৫.৩ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ৭০ রান। ব্যাটে একমাত্র উল্লেখ যোগ্য রান বলতে ঝুঁমকি দেবনাথের ৩৯।এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়ে অদিতি দাস ১৪। আর কোনো ব্যাটসম্যানই দুঃঅঙ্কের রান করতে পারেনি। বলে ব্লাডমাউথ ক্লাবের হয়ে আম্বেশা দাস ৪ টি, প্রিয়া ত্রিপুরা ২টি এবং একটি  উইকেট দখল করে পূজা পালরা। জয়ের জন্য ব্লাডমাউথ ক্লাবের সামনে টার্গেট দাঁড়ায় ৭১রানের। যাকে খেলতে নেমে ব্লাডমাউথের দুই ওপেনারই হাসিল করে নেয়। অনামিকা দাস ৪০ এবং অম্বিকা দেবনাথ ২৯ রানে অক্ষত থেকে ১৫.৩ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের রান হাসিল করে নিলো। তরুণ সংঘের সাতজন বোলার বল করলো।তবে একজন বোলার ও কোনো উইকেট ভাঙতে পারলো না ব্লাডমাউথ ক্লাবের। সুবাদে ১০ উইকেটের ব্যবধানে জয়ী ব্লাডমাউথ ক্লাব।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top