কলকাতা, ২০ মার্চ (হি.স.) : কলকাতার অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবং মেয়রের পদত্যাগের দাবিতে বুধবার উত্তর কলকাতা বিজেপির তরফে প্রতিবাদ এবং বরো ঘেরাও কর্মসূচি করা হয়।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেই এদিন প্রথমে দুপুরে কলেজ স্কোয়ারে ৫ নং বরো অফিসের সামনে, পরে বিধান সরণীতে হাতি বাগানে দু’নম্বর বরোর অফিসের সামনে চলে এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা ’ববি হাকিম শেম শেম’, ‘কলকাতার মেয়র শেম শেম’, ‘বন্দেমাতরম’ প্রভৃতি ধ্বণি দেন।
তাঁদের হাতে ছিল শ্লোগান-সম্বলিত প্ল্যাকার্ড। শ্লোগানে লেখা ’তৃণমূল হুলিগানিজম ইন দি নেম অফ ইল্লিগাল, আনঅথরাইজড কন্সট্রাকশন ওনট বি টলারেটেড’, ’চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি স্টপ কিলিং দি ইনোসেন্ট পিপল’, ’অবৈধ নির্মাণ কার স্বার্থে চলছে মুখ্যমন্ত্রী জবাব দাও’ প্রভৃতি।

