News Flash

Image

উপনির্বাচন, প্রচার শুরু বাম প্রার্থীর

আগরতলা, ১৯ মার্চ: ৭ রামনগর বিধানসভার উপ নির্বাচনকে কেন্দ্র করে সিপিআইএম মনোনীত প্রার্থী রতন দাসের বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু হয়েছে। আজ সকালে তিনি রামনগর এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়েছেন। 

এদিন ভোট প্রচারে বের হয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি আশা প্রকাশ করেন, এই এলাকা থেকে দুই হাত তুলে মানুষ আর্শীবাদ দিচ্ছে। এদিন তিনি বলেন, দীর্ঘদিন ৭ রামনগরে বিধায়ক ছিলাম। আজ জনগণের সেবা করার জন্য সিপিএম পুনরায় আমাকে প্রার্থী হিসেবে বাছাই করেছেন। 

এদিন তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের উপর মানুষের অপরিসীম ক্ষোভ রয়েছে। সেক্ষেত্রে এই সরকার ব্যর্থ। 

তাঁর কথায়, তেইশের বিধানসভা নির্বাচনেই রাজ্য থেকে বিজেপি সরকারের নিধন নিশ্চিত ছিল। কিন্তু মানুষকে সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। তাই তিনি জনগণের কাছে  উপনির্বাচনে ও লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এগিয়ে আসার জন্য আহবান করেছেন।ভোটারদের বক্তব্য, সমস্ত দিক বিবেচনা করে ভোট বাক্সে মত প্রকাশ করা হবে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top