News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনের আগে পানীয় জলের দাবীতে পথ অবরোধ
Image

নির্বাচনের আগে পানীয় জলের দাবীতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ১৯ মার্চ : লোকসভা নির্বাচনের আগে পানীয় জলের দাবীতে ফের রাস্তা অবরোধ করল এলাকাবাসীরা। মঙ্গলবার সকাল প্রায় ৮ টা থেকে মেলাঘর থেকে উদয়পুর যাওয়ার রাস্তা দুই ঘণ্টা অবরোধ করে রাখে এলাকাবাসীরা। এদিন ধনপুর বিধানসভার আনন্দপুর কলোনি পাড়ার প্রাণ শতাধিক এলাকাবাসী পানীয় জলের দাবীতে রাস্তায় কলসি নিয়ে পথ অবরোধ করে। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প বন্ধ হয়ে আছে সংস্কারের অভাবে। ফলে এলাকার বিভিন্ন পরিবার পানীয় জলের চরম সংকটে ভুগছেন। তাই অবিলম্বে এই পানীয় জলের অভাব দূর করতে হবে বলে দাবী জানাতে থাকেন তারা।

একসময় পথ অবরোধের খবর পেয়ে ছুটে আসেন পুলিশ প্রশাসন। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেন। তবে স্থানীয়রা তা মানতে নারাজ। পড়ে দীর্ঘসময় পথ অবরোধ চলার পথ পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ মুক্ত হয় রাস্তা। তবে সমস্যার সমাধান না হলে পুনরায় রাস্তা অবরোধের হুমকি দিয়েছেন এলাকাবাসীরা।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top