News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যান দুর্ঘটনায় গুরুতর আহত কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ তিন
Image

যান দুর্ঘটনায় গুরুতর আহত কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ তিন

আগরতলা, ১৬ মার্চ : যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলার সভাপতি তথা কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন আরও তিনজন। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ ) মানিক সাহা শ্রী চৌধুরী ও অন্যান্যদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

জানা গিয়েছে, আজ দুপুরে কল্যাণপুর থেকে আগরতলা আসার পথে চম্পক নগর রাম সাধু পাড়ায় দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলার সভাপতি তথা কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ আরও তিনজন। বিধায়ক সহ অনেকেরই মাথা ফেঁটে গিয়েছে। দুর্ঘটনায় বিধায়কের গাড়িটি দুমড়ে মুচরে যায়। সাথে সাথে তাঁদেরকে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

দুর্ঘটনার সংবাদ প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী নিজ সামাজিক মাধ্যমে শ্রী চৌধুরী ও অন্যান্যদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

জিবি হাসপাতালে চিকিৎসাধীন বিধায়ক পিনাকী দাস চৌধুরীকে দেখতে জিবি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য নেতৃত্বরা। তারা আহত বিধায়কের শারীরিক অবস্থার খোজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

Releated Posts

সরকারি সুযোগ সুবিধা প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ ধলাই জেলায় জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিশ্রামগঞ্জ আরডি অফিসে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত টিএসআর জওয়ান

বিশ্রামগঞ্জ, ২৪ আগস্ট: বিশ্রামগঞ্জ আরডি অফিস চত্বরে হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত টিএসআর জওয়ান আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Aug 24, 2026

পুতিনের সঙ্গে বৈঠকে মোদির ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দিলেন জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোয় সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে…

ByBySandeep Biswas Aug 24, 2026

উদয়পুরের তেপানিয়াতে আয়ুর্বেদিক কলেজ গড়ে তোলা হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top