News Flash

  • Home
  • দিনের খবর
  • “সরাসরি জোড়া ফুলে ভোট দিন”, বারাকপুরের বিজেপি কর্মীদের কাছে আরজি কুণালের
Image

“সরাসরি জোড়া ফুলে ভোট দিন”, বারাকপুরের বিজেপি কর্মীদের কাছে আরজি কুণালের

কলকাতা, ১৫ মার্চ, (হি.স.): “আমি ব্যারাকপুরের বিজেপি কর্মীদের বলব, পার্থ ভৌমিককে ভোট দিন। যদি আপনাদের আত্মসম্মান বলে কিছু থাকে তাহলে সরাসরি জোড়া ফুলে ভোট দিন।” অর্জুন সিংকে একহাত নিয়ে তৃণমূলের তরফে শুক্রবার এই মন্তব্য করলেন কুণাল ঘোষ।

কুণাল সংবাদমাধ্যমের মাধ্যমে বিজেপি কর্মীদের উদ্দেশে বলেন, “জোড়া ফুলের বাতিল কাউকে ভোট দেবেন কেন ? জোড়া ফুলের প্রত্যাখ্যাত কাউকে ভোট দেবেন কেন ? আপনারা একবার যাঁর হয়ে কাজ করেছেন, তিনি একবার আপনাদের পার্টি ছেড়ে তৃণমূলে চলে এসেছেন।

তৃণমূল টিকিট দেয়নি বলে আপনাদের কাছে যাচ্ছেন। তাহলে আপনাদের তো কোনও দাম নেই। যে কেউ যখন খুশি যাতায়াত করে আপনাদের পার্টির টিকিট পেতে পারেন। ফলে যাঁদের যাঁদের আপত্তি আছে তাঁদের জন্য প্রতীক একটাই, ঘাসের ওপর জোড়া ফুল। আদি বিজেপিরা যেখানে আছেন, তাঁরা এবারের নির্বাচনে আপনাদের অস্তিত্ব, আত্মসম্মান বজায় রাখতে, দলটাকে হাইজ্যাক হওয়া থেকে বাঁচাতে বাংলার উন্নয়নকে সমর্থন করুন এবং আদি বিজেপিরা ঘাসের ওপর জোড়া ফুল প্রতীকে ভোট দিন।”

ব্যারাকপুর থেকে তৃণমূল টিকিট দেয়নি তাঁকে। ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে। এনিয়ে বেশ কয়েকদিন ধরেই ক্ষোভ-বিক্ষোভ জানাচ্ছিলেন অর্জুন সিংহ। তাতেও বিশেষ কোনও কাজ না হওয়ায় তৃণমূলের সঙ্গ ত্যাগ করার কথা বলেছিলেন। এমনকী ব্যারাকপুর কেন্দ্র থেকে পার্থ ভৌমিককে হারানোর চ্যালেঞ্জও ছোড়েন। স্বাভাবিকভাবেই তাঁর বিজেপিতে ‘ঘর ওয়াপসি’ শুধু সময়ের অপেক্ষা ছিল। সেই মতোই শুক্রবার গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন হল অর্জুন সিংয়ের। একই সঙ্গে আজ বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top