News Flash

Image

নতুন সাব-জোন্যাল অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ: আজ পশ্চিম জোন্যালের অধীন ৮টি ভিলেজ কমিটি নিয়ে দশরাম বাড়ীতে নতুন সাইদ্রা তাহসা সাব-জোন্যাল অফিস শুভ উদ্বোধন করা হয়েছে। মাঙ্গল প্রদীপ জ্বালিয়ে নবগঠিত সাব-জোন্যাল অফিসের শুভ উদ্বোধন করেছেন স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা।

এদিনের অনুষ্ঠানে তিনি বলেন, এই সাব-জোন্যাল অফিস উদ্বোধনের ফলে এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী পূরণ হয়েছে। ৪০ বছর হয়েছে এডিসি গঠিত হয়েছে। এডিসি প্রশাসন হাজারের উপর বাজেট বরাদ্ধ ধরলেও রাজ্য সরকার এখনো হাজারের নিচে বাজেটের অর্থ অনুমোদন দিচ্ছে। যার ফলে এই অর্থ দিয়ে এডিসি এলাকার উন্নয়ন কাজকর্ম সঠিকভাবে করা যাচ্ছে না। বছরের পর বছর এডিসির বাজেটের অর্থ কোটি কোটি টাকা বকেয়া রয়ে গেছে।

তিনি আরো বলেন এডিসির দুর্গম এলাকা জনজাতিদের জীবন যাত্রার মান আগে যেমন ছিল এখনো তেমনই রয়েছে । ভারত সরকার, ত্রিপুরা সরকার সরকার তিপ্রা মথার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে তা বাস্তবায়িত হলে এডিসি এলাকার উন্নয়ন দ্রুত তরান্বিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমডিসি গনেশ দেববর্মা, অডিসির নর ট্যাক্স মুখ্যনির্বাহী আধিকারিক সুবল দেববর্মা।

উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যনির্বাহী সদস্য বুধু দেববর্মা, এডিসির অতিরিক্ত ভিলেজ কমিটির দপ্তরের প্রধান আধিকারিক মুক্তিপদ পাল, পশ্চিম জোন্যালের জয়েন্ট চেয়ারম্যান  বিশুরায় দেববর্মা সহ অন্যান্যরা। 

Releated Posts

১৮ ভিলেজ কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তিপ্রা মথার, ৫ ভিসির ২৫ আসনে ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি…

ByByNews Desk Sep 12, 2026

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top