News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূলের বিরুদ্ধে জোর করে দেওয়াল দখলের অভিযোগ বিজেপির
Image

তৃণমূলের বিরুদ্ধে জোর করে দেওয়াল দখলের অভিযোগ বিজেপির

ক্যানিং, ১৫ মার্চ (হি.স.): ২০২৪ লোকসভা ভোটের জন্য এলাকায় বিজেপি কর্মীরা দেওয়াল চুন করে দখল করে রেখেছিলেন। অভিযোগ রাতের অন্ধকারে সেই দেওয়ালই জোর করে দখল করেছে তৃণমূল। বিজেপির নাম মুছে দিয়ে দেওয়ালে তৃণমূলের নাম লেখা হয়েছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। এমনকি বিজেপি কর্মীদের নিজেদের বাড়ির দেওয়ালও জোর করে তৃণমূল দখল করে নিয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি কর্মীরা। এই বিষয়ে শুক্রবার ক্যানিং থানা, এসডিপিও ক্যানিং ও এসডিও ক্যানিংয়ের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বিজেপি কর্মীরা।

ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বুদোখালি গ্রামের বাসিন্দা শান্তি গোপাল মণ্ডল। তিনি বিজেপির অঞ্চল কনভেনরের দায়িত্বে রয়েছেন। তাঁর অভিযোগ, গত ১০ই মার্চ দলের কর্মীদের নিয়ে এলাকার মানুষের অনুমতিতে দেওয়ালে চুন করেন। পাশাপাশি মধুখালি বাজার, দক্ষিণ বুদোখালি, পাখিরালা, পেতুয়া সহ নানা জায়গায় জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারির নাম ও দলের প্রতীক চিহ্ন আঁকা হয় বিজেপির তরফে। অভিযোগ সেই সব দেওয়াল জোর করে তৃণমূলের লোকজন মুছে দিয়ে তৃণমূলের প্রার্থী প্রতিমা মন্ডলের নাম লেখেন ও তৃণমূলের প্রতীক আঁকেন। এ বিষয়ে প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। শান্তি গোপাল বলেন, “ এলাকায় আমাদের কোন প্রচার করতে দেবেনা বলেই জোর করে আমাদের চুন করা দেওয়াল তৃণমূল দখল করে নিয়েছে। এলাকার তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দারের নেতৃত্বে এই দখল চলছে। প্রতিবাদ করলে নানা ধরনের হুমকি দিচ্ছে।” যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ইন্দ্রজিৎ। তিনি বলেন, “ এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যে দেওয়াল আগে থেকেই আমরা দখল করে রেখেছি, বাড়ির মালিকের থেকে অনুমতি পত্র নিয়ে রেখেছি, সেই দেওয়াল বিজেপিরা চুন করেছে। আমাদের দখল করা দেওয়ালেই আমরা দলের প্রার্থীর নাম ও প্রতীক এঁকেছি। যদি কোন দেওয়ালে ওদের নাম লেখা থাকে তাঁর প্রমান দেখাক।”

এ বিষয়ে জয়নগর লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী ডাঃ অশোক কান্ডারি বলেন, “শুধু ক্যানিং নয়, একাধিক জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে। নির্বাচন এখন ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই তৃণমূলের সন্ত্রাস শুরু হয়েছে। আমরা এ বিষয়ে প্রশাসনকে জানিয়েছি। আশাকরি প্রশাসন ব্যবস্থা নেবেন। যদি না নেয় তাহলে নির্বাচন কমিশনকেও অভিযোগ জানাবো।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top