News Flash

  • Home
  • দেশ
  • রেলের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী মোদী
Image

রেলের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী মোদী

আহমেদাবাদ, ১২ মার্চ (হি.স.): রেলের উন্নয়ন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “আমরা ১০ বছরে রেলের গড় বাজেট ২০১৪ সালের আগের তুলনায় ৬ গুণ বাড়িয়েছি।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “স্বাধীনতা-পরবর্তী সরকারগুলি সামাজিক কল্যাণের চেয়ে রাজনৈতিক লাভকে অগ্রাধিকার দিয়েছিল, যা রেলওয়ে সেক্টরকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল। ১০ বছর আগে, ৬টি উত্তর-পূর্বের রাজ্যের রাজধানীতে রেল স্টেশনের অভাব ছিল। আমাদের সরকার রেলওয়ে সেক্টরের ল্যান্ডস্কেপ পুরোপুরি বদলে দিয়েছে।”

প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার গুজরাটের আহমেদাবাদ থেকে বিভিন্ন জলকল্যাণ মূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও দেশকে উৎসর্গ করেছেন। ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেরও শুভসূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি দেশকে গ্যারান্টি দিচ্ছি, আগামী ৫ বছরে আপনারা ভারতীয় রেলের এমন রূপান্তর দেখতে পাবেন, যা আপনারা কল্পনাও করতে পারেননি।” মোদী বলেছেন, “বন্দে ভারত ট্রেনের নেটওয়ার্ক এখন দেশের ২৫০টিরও বেশি জেলায় পৌঁছেছে। জনগণের অনুভূতিকে সম্মান জানিয়ে সরকার ক্রমাগত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের রুট বাড়াচ্ছে।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top