News Flash

  • Home
  • দিনের খবর
  • রাহুল গান্ধী নিজের আসন অথবা রাজ্য পরিবর্তন করতে পারেন, কিন্তু তাঁর পরাজয় নিশ্চিত : অনুরাগ ঠাকুর
Image

রাহুল গান্ধী নিজের আসন অথবা রাজ্য পরিবর্তন করতে পারেন, কিন্তু তাঁর পরাজয় নিশ্চিত : অনুরাগ ঠাকুর

ধরমশালা, ৯ মার্চ (হি.স.): কেরলের ওয়ানাড থেকে এবারও প্রার্থী হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। উত্তর প্রদেশের আমেঠি আসনের পরিবর্তে এবারও কেরলের ওয়ানাড থেকে লড়ছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুরের মতে, রাহুল গান্ধী নিজের আসন অথবা রাজ্য পরিবর্তন করতে পারেন, কিন্তু তাঁর পরাজয় নিশ্চিত।

শনিবার হিমাচল প্রদেশের ধরমশালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “রাহুল গান্ধী নিজের আসন অথবা রাজ্য পরিবর্তন করতে পারেন, কিন্তু তাঁর পরাজয় নিশ্চিত। জনগণ প্রতারিত বোধ করছেন।” উল্লেখ্য, শুক্রবার আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থিতালিকা ঘোষণা করেছে কংগ্রেস। ৩৯ জন প্রার্থীর মধ্যে রয়েছেন দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। কেরলের ওযানাড কেন্দ্রের সাংসদ রাহুল এ বারেও ওই কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top