News Flash

  • Home
  • দিনের খবর
  • নারী শক্তির ক্ষমতায়নই মোদী সরকারের অঙ্গীকার, শুভেচ্ছা জানিয়ে মন্তব্য অমিত শাহের
Image

নারী শক্তির ক্ষমতায়নই মোদী সরকারের অঙ্গীকার, শুভেচ্ছা জানিয়ে মন্তব্য অমিত শাহের

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): আন্তর্জাতিক নারী দিবসে নারী শক্তিকে কুর্নিশ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ জানিয়েছেন, “আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। এটি এমন একটি উপলক্ষ যা ব্যক্তিত্ব, সমাজ ও দেশ গঠনে নারীদের অবদানকে সম্মানিত করে এবং লিঙ্গ সমতার প্রতি আমাদের অঙ্গীকার জোরদার করার কথা স্মরণ করিয়ে দেয়।”

প্রতি বছর ৮ মার্চ দিনটি পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস হিসেবে। লিঙ্গবৈষম্য দূর করার জন্য এই দিনটি পালিত হয়। এদিন সকালে টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুঝিয়ে দিয়েছেন, নারী শক্তির ক্ষমতায়নই নরেন্দ্র মোদী সরকারের অগ্রাধিকারী ও অঙ্গীকার।

Releated Posts

চিন-নেপাল সীমান্তে হড়পা বানে ৭৭ জন নিখোঁজ, উদ্ধারকাজ তদারকিতে সদগুরু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানের পর চিন-নেপাল সীমান্তের গিরং এলাকায় উদ্ধারকাজ তদারক করতে নিজে উপস্থিত…

ByBySandeep Biswas Aug 26, 2026

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026

হজরতবাল দরগায় নবী দিবস উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ‘ঈদ-এ-মিলাদ’ উদযাপনে বুধবার জম্মু ও কাশ্মীরের…

ByByNews Desk Aug 26, 2026

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top