News Flash

  • Home
  • দিনের খবর
  • “বাংলায় এনআরসি করতে দেওয়া হবে না”, আরও একবার হুঁশিয়ারি মমতার
Image

“বাংলায় এনআরসি করতে দেওয়া হবে না”, আরও একবার হুঁশিয়ারি মমতার

কলকাতা, ৭ মার্চ, (হি.স.): ‘আমরা এখানে আধার কার্ডও কাড়তে দেব না, এনআরসি-ও করতে দেব না। আর মতুয়াদের নিয়ে যে মিথ্যে রাজনীতি, হিন্দু – মুসলমানকে ভাগ করার যে রাজনীতি, তফশিলি – আদিবাসীদের যে ভাগ করার রাজনীতি, আমরা এটা মানব না।”

বৃহস্পতিবার তৃণমূলের নারী দিবসের মিছিলশেষে ডোরিনা ক্রশিংয়ের সভা থেকে এ কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়। ফের ইভিএম কারচুপির আশঙ্কা সভায় প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, “ইভিএম মেশিন চেক করবেন। ওদের প্ল্যান ইভিএম মেশিনে চিপ লাগানো।”

তৃণমূল নেত্রী বোঝাতে চেয়েছেন, ভোটে জিততে ইভিএমে কারচুপি করতে পারে বিজেপি। তাই এ ব্যাপারে ভোটদানের আগে ইভিএম পরীক্ষা করার পরামর্শও দিয়েছেন। এ ব্যাপারে আগেই কমিশনের কাছে অভিযোগও জানিয়েছে তৃণমূল।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকায় এলাকায় রুট মার্চ শুরু করেছে তাঁরা। এই প্রসঙ্গে মমতার পরামর্শ, “যারা এসেছেন ঘুরে বেড়াচ্ছেন তাঁদের দিকে ঘুরেও তাকাবেন না। যদি বলে কাকে ভোট দিয়েছেন, বলবেন আপকো দিয়া। তারপর আপনার ভোট তো আপনার নিজের!”

উল্লেখ্য, বুধবার বারাসতের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণে বার বার বোঝাতে চেয়েছেন যে বাংলার মেয়েদের বর্তমান শাসক দল সম্মান করেন না। বরং তাঁদের ওপর অত্যাচার করা হয়। সন্দেশখালি প্রসঙ্গ টেনে মোদী বলেছিলেনে, “এই ঘটনা গোটা দেশের কাছে মাথা হেঁট হয়ে যাওয়ার মত ঘটনা।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top