News Flash

  • Home
  • ত্রিপুরা
  • থানা থেকে নিখোঁজ ১০ বছরের নাবালক, পুলিশের ভূমিকায় ক্ষোভ 
Image

থানা থেকে নিখোঁজ ১০ বছরের নাবালক, পুলিশের ভূমিকায় ক্ষোভ 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৬ মার্চ: একের পর এক নতুন নতুন ঘটনা ঘটে চলেছে ধর্মনগর থানায়। মানুষ যখন সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে থানার দ্বারস্হ হয় তখন পুলিশ 

বাবুরা নিঃস্ব হয়ে যাওয়া ব্যক্তিকে তার হারিয়ে যাওয়া জিনিস প্রাপ্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। 

কিন্তু ধর্মনগর থানায় ঘটে চলেছে এক বিপরীতধর্মী বিচিত্র ধরনের আচরণ। ১০ বছরের বালক দেবরাজ দে এখনো নিখোঁজ। 

ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগরের পদ্মপুরের মধুবাড়ি রোডে কুকুর নিয়ে একজনের সাথে দুটি বালকের কিছু গন্ডগোল হয়।  এমনকি বালক দুটির অপরাধের জন্য এক ব্যক্তি তাদেরকে অল্প চড় থাপ্পড় দিয়ে পদ্মপুর ক্লাবে নিয়ে যায়। সেখান থেকে ধর্মনগর থানার পুলিশের হাতে বালক দুটিকে তুলে দেওয়া হয়। তুলে দেওয়ার পর একটি বালকের মা তাকে কিছু পরে গিয়ে নিয়ে আসলেও দেবরাজের বাবা রূপক দে এবং মা বেবী দে তাদের ১০ বছরের ছেলেকে থানায় খুঁজে পায়নি। 

পরপর তিনদিন পর থানাবাবুরা নিখোঁজ ডায়েরি করতে বলেন। আবার এই নিখোঁজ ডাইরি করতে ৩০০ টাকা লাগবে একথা বলার পর বেবি দে টাকা দিতে পারবে না বলে বাড়িতে চলে যায়। বেবি দে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে আদালতের মুখাপেক্ষী।

 লিগ্যাল সেলের দায়িত্ববান কর্মীরা বেবি দেকে সার্বিক বর্ণনা দিয়ে নিখোঁজ ডায়েরি লিখে ধর্মনগর থানায় জমা দেওয়ার ব্যবস্থা করেন। আজ ২৫ দিন অতিক্রান্ত হয়ে গেল। এক মাস অতিক্রান্ত হওয়ার পথে। এখনো থানা থেকে হারিয়ে যাওয়া দশ বছরের নাবালকের খবর দিতে ব্যর্থ ধর্মনগর থানার পুলিশ। সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ। থানা থেকে হারিয়ে যায় নাবালক। এক মাস অতিক্রান্ত হওয়ার পরে ছেলের খোঁজ নিতে গেলে মাকে উল্টাপাল্টা বুঝিয়ে হুমকি দিয়ে বের করে দেওয়া হচ্ছে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top