News Flash

  • Home
  • দেশ
  • প্রচুর সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ পেছনেই রয়ে গিয়েছে : প্রধানমন্ত্রী
Image

প্রচুর সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ পেছনেই রয়ে গিয়েছে : প্রধানমন্ত্রী

কৃষ্ণনগর, ২ মার্চ (হি.স.): স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ যতটা পিছিয়েছে, ১০ বছরে সেই ক্ষতির ব্যবধান পূরণ করেছে কেন্দ্র। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বিদ্যুৎ ছাড়া কোনও জায়গাই উন্নতি করতে পারে না। বাংলা যাতে এই পরিসরে আত্মনির্ভর হয়, সে জন্যই একটা বড় পদক্ষেপ করা হল। শনিবার নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আরামবাগে সাত হাজার কোটি টাকার বিকাশ যোজনার প্রকল্পের শিলান্যাস এবং সূচনা করেছি, আজও ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস এবং সূচনা করছি। এর ফলে রোজগারের নতুন পথ খুলবে। বাংলার যুবক-যুবতীদের সহায়তা করবে।’’

প্রধানমন্ত্রীর কথায়, ‘‘পশ্চিমবঙ্গ আমাদের দেশের কয়েকটি রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ আমাদের দেশের পূর্ব প্রবেশদ্বার হিসাবে কাজ করে। অগ্রগতির অপার সম্ভাবনা পূর্বের এই দ্বার দিয়ে প্রবেশ করতে পারে। তাই আমাদের সরকার পশ্চিমবঙ্গে সড়কপথ, রেলপথ, আকাশপথ, মোটরওয়ের আধুনীকিরণের কাজ করছে। আজ ফরাক্কা থেকে রায়গঞ্জ পর্যন্ত জাতীয় সড়কের উদ্বোধন হল। ২ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। চার ঘণ্টা থেকে এখন অর্ধেক সময়ে দু’টি জায়গার মানুষ যাতায়াত করতে পারবেন।’’

মোদীর কথায়, ‘‘রেল পশ্চিমবঙ্গের গৌরবের একটি অধ্যায়। কিন্তু ইতিহাসে বাংলা যা অর্জন করেছিল, স্বাধীনতার পর বাংলা আর সে রকম এগোয়নি। অনেক সম্ভাবনা থাকলেও বাংলা পিছিয়ে পড়তে থাকে। গত ১০ বছরে আমরা ওই ব্যবধানকে মেটানোর জন্য রেলের আধুনিকীকরণে বেশি করে জোর দিয়েছি। এখন বাংলায় রেলের জন্য আগের চেয়ে দ্বিগুণ অর্থ খরচ করছে।’’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা অর্থনীতির প্রতিটি সেক্টরের উন্নয়নকে চালিত করে। আমরা পশ্চিমবঙ্গকে বর্তমান এবং ভবিষ্যতের শক্তির প্রয়োজনে স্বনির্ভর করার চেষ্টা করছি। রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর সেই দিকেই একটি পদক্ষেপ।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top