News Flash

  • Home
  • প্রধান খবর
  • পরীক্ষার হলে অসুস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু
Image

পরীক্ষার হলে অসুস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

মুর্শিদাবাদ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে দিতেই অসুস্থ বোধ করছিল পরীক্ষার্থী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। মর্মান্তিক এই ঘটনায় মঙ্গলবার শোকের ছায়া নেমে আসে মুর্শিদাবাদের সুতির মুরালিপুকুরে।

পুলিশ জানিয়েছে ওই ছাত্রের নাম প্রীতম দাস। মুরালিপুকুর হাইস্কুলের ছাত্র প্রীতম ছোটো থেকে মেধাবী। শারীরিক কিছু অক্ষমতা থাকলেও মনের জোরে বাধা অতিক্রম করতে চেয়েছে বরাবর। উচ্চমাধ্যমিকে তার সিট পড়েছিল অরঙ্গাবাদ হাইস্কুলে।

মঙ্গলবার ইতিহাস পরীক্ষা চলাকালীন হঠাৎ করেই সেন্টারের মধ্যে অসুস্থ বোধ করতে থাকে প্রীতম। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় স্থানীয় মহিশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। এখানকার চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তার স্বজনরা বলেন, “পরীক্ষা ভাল দেওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল সে। এদিনও হাসিমুখেই গিয়েছিল পরীক্ষা দিতে। তারপর কী থেকে কী হয়ে গেল আর বুঝতে পারছি না।” কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top