News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে সিনিয়র ক্রিকেটে আজাদ হিন্দকে হারিয়ে অমর সংঘ জয়ী
Image

সাব্রুমে সিনিয়র ক্রিকেটে আজাদ হিন্দকে হারিয়ে অমর সংঘ জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। জয় পেলো অমর সঙ্ঘ। ৬৯ রানে পরাজিত করলো আজাদহিন্দ ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। মঙ্গলবার সাব্রুম স্কুল মাঠে হয় ম্যাচটি। তাতে সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে অমর সঙ্ঘ ২২৭ রান করে। দলের পক্ষে রণজিৎ ত্রিপুরা ৪৭ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮১, বিপ্লব ত্রিপুরা ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। আজাদহিন্দ ক্লাবের পক্ষে আখাশ শীল ৩৯ রানে এবং অভিজিৎ বিশ্বাস ৪২ রানে ৩ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে আজাদহিন্দ ক্লাব ১৫৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আকাশ শীল ২৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৮ এবং রাকেশ দাস ৪২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে  ৪৬ রান করেন। অমর সঙ্ঘের পক্ষে নগেন্দ্র ত্রিপুরা ৩১ রানে ৪ টি এবং রণজিৎ ত্রিপুরা ৪৬ রানে ৩ টি উইকেট দখল করেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top