News Flash

  • Home
  • দিনের খবর
  • অরবিন্দ কেজরিওয়াল সবথেকে বড় মিথ্যেবাদী : অনুরাগ ঠাকুর
Image

অরবিন্দ কেজরিওয়াল সবথেকে বড় মিথ্যেবাদী : অনুরাগ ঠাকুর

উনা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেস ও এএপি-র মধ্যে আসন বোঝাপড়া প্রসঙ্গে অনুরাগ বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল সবথেকে বড় মিথ্যেবাদী।

রবিবার হিমাচল প্রদেশের উনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “যারা রাজনীতিতে আসবেন না এবং কংগ্রেসের সঙ্গে হাত মেলাবেন না বলে ‘সঙ্কল্প’ নিয়েছিলেন, তাঁরা এখন তাঁদের সঙ্গে হাঁটছেন। এভাবেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী…তার দলের অনেক নেতা জেলে, তাই এখন তিনি অন্য একটি দুর্নীতিবাজ দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছেন।”

অনুরাগ সিং ঠাকুর এদিন জোর দিয়ে বলেছেন, মোদীর গ্যারান্টির ওপর জনতার ভরসা রয়েছে, মোদী সরকারের অধীনে দেশ শক্তিশালী হয়েছে। অনুরাগ বলেছেন, “যাদের কাছে নরেন্দ্র মোদীর মতো নেতা এবং ১০ বছরের কৃতিত্ব রয়েছে, তারা সবসময় নির্বাচনের জন্য আকাঙ্খিত। আমরা আমাদের প্রাপ্তির ভিত্তিতে ভোটের জন্য আবেদন করব। কংগ্রেস শুধুমাত্র স্বজনপ্রীতি করেছে। এমনকি সংকটের সময়েও তারা নিজেদের সুবিধা দেখতে পায়।”

Releated Posts

ভারতে ১২টি সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্পে অনুমোদন, সম্ভাব্য বিনিয়োগ ১.৬৪ লক্ষ কোটি টাকা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন-এর আওতায় মোট ১২টি সেমিকন্ডাক্টর উৎপাদন প্রকল্প অনুমোদন পেয়েছে। এই প্রকল্পগুলিতে সম্ভাব্য…

ByByNews Desk Jun 28, 2026

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top