News Flash

Image

আগুনে পুড়ে ছাই বসত বাড়ি 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ ফেব্রুয়ারি:  আগুনে ভস্মীভূত হয়ে গেল পুরো বাড়ী। সাথে ঘরের সব জিনিসপত্রাদিও পুড়ে ছাই হয়েছে অগ্নিকাণ্ডে। শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। ঘটনা শুক্রবার খোয়াইয়ের সোনাতলা বাজার সংলগ্ন জীবনানন্দ কৃষ্টি ভবনের পাশে।

জনৈক প্রদীপ রায়ের বাড়ী এটি।কিন্তু বেশ কিছু দিন ধরে বাড়ীর মালিক খোয়াই শহরে ভাড়া করা বাড়ীতে থাকেন বলে সোনাতলার বাড়ীটি পরিত্যক্ত অবস্থায় ছিল।বৃহস্পতিবারের বৃষ্টির ফলে বাড়ীটির ঘরে জল ঢুকে গিয়ে বৈদ্যুতিক লাইনে কোথাও হয়তো গোলযোগ সৃষ্টি হয়ে থাকতে পারে।

আর তার ফলেই শুক্রবার রাতে সোনাতলা বাজার সংলগ্ন জীবনানন্দ কৃষ্টি ভবনের পাশে প্রদীপ রায়ের বাড়ীতে আগুন লেগে গিয়ে ঘরের ভেতরে থাকা সব জিনিসপত্রাদি সহ পুরো বাড়ী ভস্মীভূত হয়ে যায়।দমকল বাহিনীর কর্মীরা গাড়ি নিয়ে ঘটনাস্থলে ছুটে গেলেও কোন কিছুই বাঁচানো যায়নি।দমকল বাহিনীর গাড়ি যাওয়ার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সারা বাড়ীতে।আর তার ফলেই সবকিছু পুড়ে ছাই।ক্ষয়ক্ষতির পরিমাণ কমকরেও পাঁচ লক্ষাধিক টাকার মতো হবে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top