News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বাস্থ্য সেবায় বিশেষ জোর, ২৫ ফেব্রুয়ারি ৫টি নতুন এইমস দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী
Image

স্বাস্থ্য সেবায় বিশেষ জোর, ২৫ ফেব্রুয়ারি ৫টি নতুন এইমস দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): স্বাস্থ্য পরিকাঠামোকে আগাগোড়াই অগ্রাধিকার দেয় কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে এবার ৫টি নতুন এইমস দেশকে উৎসর্গ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৫ ফেব্রুয়ারি, রবিবার দেশের পাঁচটি শহরে ৫টি নতুন এইমস-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ৫টি এইমস হল – গুজরাটের রাজকোট এইমস, পশ্চিমবঙ্গের কল্যাণী এইমস, তেলেঙ্গানার মঙ্গলগিরি এইমস, পঞ্জাবের ভাটিন্ডা এইমস ও উত্তর প্রদেশের রায়বরেলি এইমস। ৫টি এইমস-এ মোট শয্যার সংখ্যা থাকবে ৪,০৩০ এবং মেডিকেল আসনের সংখ্যা ৫০০।

এই ৫টি এইমস উদ্বোধন করার পাশাপাশি স্বাস্থ্যসেবা পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের অধীনে দেশজুড়ে ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাব-সহ বেশ কিছু নতুন মেডিকেল কলেজ এবং উন্নত স্বাস্থ্য সুবিধার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top