News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতকে উন্নত করতে হলে, দেশের প্রত্যেক মহিলার আর্থিক শক্তি বৃদ্ধি প্রয়োজন : প্রধানমন্ত্রী
Image

ভারতকে উন্নত করতে হলে, দেশের প্রত্যেক মহিলার আর্থিক শক্তি বৃদ্ধি প্রয়োজন : প্রধানমন্ত্রী

আহমেদাবাদ, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতকে উন্নত করতে হলে, দেশের প্রত্যেক মহিলার আর্থিক শক্তি বৃদ্ধি প্রয়োজন। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, মহিলাদের আর্থিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকারও মহিলাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধিতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে। মুদ্রা যোজনার অধীনে সরকার যে ৩০ লক্ষ কোটি টাকার বেশি প্রদান করেছে তার প্রায় ৭০ শতাংশ সুবিধাভোগী বোন এবং মেয়েরা। প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন।

এই অনুষ্ঠানে বক্তৃতার সময় প্রধানমন্ত্রী বলেছেন, “এটি ”সরকার” এবং ”সেহকার”-এর বিস্ময়কর সমন্বয় যে ভারত বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী হিসাবে আবির্ভূত হয়েছে। এখন প্রায় 8 কোটি মানুষ ভারতে দুগ্ধ সেক্টরের সঙ্গে সরাসরি যুক্ত।” প্রধানমন্ত্রীর কথায়, “আমরা এখন বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ। ভারতের দুগ্ধ সেক্টরের সঙ্গে ৮ কোটি মানুষ সরাসরি যুক্ত । শুধুমাত্র গত ১০ বছরে ভারতে দুধের উৎপাদন প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু দুধের প্রাপ্যতাও গত ১০ বছরে প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “ভারতের দুগ্ধ সেক্টরের আসল মেরুদণ্ড হল নারী শক্তি। আমূল এখন যে সাফল্যের শিখরে রয়েছে তা শুধুমাত্র নারী শক্তির কারণে। এখন যখন ভারত নারীদের নেতৃত্বে উন্নয়নে এগিয়ে যাচ্ছে, ভারতের দুগ্ধ সেক্টরের এই সাফল্য তার জন্য একটি বড় অনুপ্রেরণা।” মোদী বলেছেন, “আমাদের দুগ্ধ সেক্টরে টার্নওভার ১০ লক্ষ কোটি টাকা। এটি লক্ষণীয় যে আমাদের বিকাশমান দুগ্ধ সেক্টরের পিছনে চালিকা শক্তি হল ভারতের নারী শক্তি।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top