News Flash

Image

ধেমাজিতে বিপুল পরিমাণের ড্ৰাগস সমেত এক মহিলা সহ গ্রেফতার তিন

ধেমাজি (অসম), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : ধেমাজিতে বিপুল পরিমাণের ড্ৰাগস সমেত পুলিশ গ্রেফতার করেছে এক মহিলা সহ তিন মাদক কারবারিকে। ধৃতদের হেফাজত থেকে ৫০০ গ্ৰাম ড্ৰাগস বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্ৰে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ ধেমাজির অসম রাজ্য পরিবহণ নিগমের বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে জনৈক মহিলার হেফাজত থেকে ১০টি কনটেইনারে ভরতি ৫০০ গ্রাম ড্ৰাগস উদ্ধার করা হয়েছে।

পুলিশের কাছে জানা গেছে, তিনসুকিয়ার শ্ৰীকৃষ্ণ চা বাগানের বাসিন্দা জনৈক বাসন্তী চনা নামের মহিলা ড্ৰাগসগুলি এনেছিলেন। তার কাছ থেকে ড্ৰাগসগুলি কিনতে এসেছিল লখিমপুরের বাসিন্দা প্ৰফুল্ল পেগু এবং রাজেশ পেগু নামের দুজন। তারা এএস ০৭ টি ২৯৪১ নম্বরের একটি মোটর বাইকে এসেছিল।

বাসন্তী চনা সহ প্ৰফুল্ল পেগু এবং রাজেশ পেগুকে ধরে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত তিমজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top