News Flash

Image

জঙ্গল থেকে যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি: জঙ্গল থেকে এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। বোধজংনগর থানার কান্তা কোবরা এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্হানীয়রা বোধজংনগর থানায় খবর দিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি ওই যুবক বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ বোধজংনগর থানার কান্তা কোবরা এলাকায় জঙ্গল থেকে এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই মৃতদেহের ৮০ শতাংশ পচন ধরেছে। স্থানীয় মানুষ মৃতদেহটি দেখতে পেয়ে বোধজংনগর থানায় খবর দিয়েছে। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি।মৃতদেহের পাশ থেকে নেশাসামগ্রী পাওয়া গিয়েছে।আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে তদন্ত শুরু করেছে।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top