News Flash

  • Home
  • দেশ
  • এনডিএ ৪০০ পার ও বিজেপি ৩৭০-র বেশি আসনে জয় প্রত্যাশিত, এটাই লক্ষ্য : জে পি নাড্ডা
Image

এনডিএ ৪০০ পার ও বিজেপি ৩৭০-র বেশি আসনে জয় প্রত্যাশিত, এটাই লক্ষ্য : জে পি নাড্ডা

আহমেদাবাদ, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপি কর্মীদের সামনে লক্ষ্য ঠিক করে দিলেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে এক জনসভায় নাড্ডা বলেছেন, এনডিএ ৪০০ পার ও বিজেপি ৩৭০-র বেশি আসনে জয় আমাদের প্রত্যাশিত, আর এটাই লক্ষ্য। রাজ্যসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এদিন দিল্লি থেকে আহমেদাবাদে আসেন নাড্ডা, বিমানবন্দরে তাঁকে অভিবাদন জানানো হয়। পরে ওই জনসভায় বক্তব্য রাখার সময় নাড্ডা বলেছেন, “গুজরাট থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেয়েছি আমি। আমি অনেক পদের জন্য অনেকবার মনোনয়নপত্র পূরণ করেছি। তবে গুজরাট থেকে মনোনয়ন জমা দেওয়া আমার জন্য বিশেষ সৌভাগ্যের। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং নির্বাচন কমিটিকে আমার হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।”

নাড্ডা বলেছেন, “আমরা সবাই প্রধানমন্ত্রী মোদীর বিকশিত ভারতের সংকল্প অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি। একজন সাংসদ হিসেবে, গুজরাট থেকে এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পেরে আমি সৌভাগ্যবান। আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করছি, একজন আদর্শ সাংসদ হিসেবে আমাকে যে কাজই অর্পণ করা হবে, আমি তা ভালোভাবে পালন করব এবং একজন কর্মী হিসেবে আপনাদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করব।” নাড্ডা আরও বলেছেন, “এনডিএ ৪০০ পার ও বিজেপি ৩৭০-র বেশি আসনে জয় আমাদের প্রত্যাশিত, আর এটাই লক্ষ্য।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top