News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের বহি:রাজ্যে পাচারকালে কোটি টাকার গাঁজা উদ্ধার, আটক এক 
Image

ফের বহি:রাজ্যে পাচারকালে কোটি টাকার গাঁজা উদ্ধার, আটক এক 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ ফেব্রুয়ারি: নানা কায়দায় রাজ্য থেকে গাঁজা পাচার অব্যাহত রয়েছে। তবে পুলিশের তৎপরতায় এসব গাঁজা পাচারকারিদের আটক করতে তৎপরতা অব্যাহত রয়েছে। তাতে ইতিমধ্যেই সাফল্য আসছে। 

অ‌ভিনব কায়দায় রাজ‌্য থে‌কে নি‌ষিদ্ধ গাঁজা পাচার ভেস্তে দিয়েছে চুরাইবাড়ি থানার পু‌লিশ। এবার ধা‌নের তু‌ষের বস্তার আড়া‌লে থাকা এক‌টি ল‌রির গোপন চেম্বার থে‌কে প্রায় কো‌টি টাকার নি‌ষিদ্ধ গাঁজা জব্দ করল উত্তর ত্রিপুরা জেলার চুরাইবা‌ড়ি থানার পু‌লিশ। এই কা‌ন্ডে ল‌রি চালক‌কেও আটক করতে সক্ষম হয়েছে চুড়াইবাড়ি থানার  পু‌লিশ। 

জানা গে‌ছে বুধবার সরস্বতী পু‌জোর দুপু‌রে এনএল০১-এজি-৫৬৩২ নম্ব‌রের এক‌টি ছয় চাকার ক‌ন্টেইনার ল‌রি আগরতলা খয়েরপুর বাইপাস থে‌কে ব‌হির্রাজ্যে করিমগঞ্জের উদ্দেশ্যে পা‌ড়ি দেবার মতল‌বে রা‌জ্যের শেষ পু‌লি‌শি চেকগেইট উত্তর ত্রিপুরা জেলায়  চুরাইবা‌ড়ি‌ থানার সম্মু‌খে পৌঁছা‌লে আগাম খব‌রের ভি‌ত্তি‌তে চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস দলবল নি‌য়ে ল‌রি‌টি‌কে আটক করেন। 

পরবর্তীতে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী,  মহকুমার পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা, ধর্মনগর ডিসিএম টি মগ,  ও‌সি সম‌রেশ দাস গাড়িটিতে তল্লা‌শি চালান।

এ‌তে ল‌রির ভিত‌রে গোপন চেম্বারের সন্ধান পায় পু‌লিশ। প‌রে তা‌দের উপ‌স্থি‌তি‌তে ধা‌নের তুষ বোঝাই ল‌রি‌টি‌তে তল্লা‌শি করে তু‌ষের বস্তার নিচে থাকা ল‌রির বি‌শেষ চেম্বার থে‌কে ৫২প‌্যা‌কে‌টে ৪৩৭কে‌জি শুক‌নো গাঁজা উদ্ধার হয়েছে। যার কা‌লোবাজারী মূল্য প্রায় এক কো‌টি টাকার মত হ‌বে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। প‌রে এই কা‌ন্ডে ল‌রি চালক‌কে গ্রেফতার করা হয়।তার নাম বিককি কুমার যাদব(২৪), পিতার নাম রামানন্দ রায়, বা‌ড়ি বিহার রা‌জ্যের বৈশালী জেলার রাঘবপুর থানার চাঁদপুরা এলাকায়। 

ধৃ‌তের বিরু‌দ্ধে চুরাইবাড়ি থানার পু‌লিশ এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌তে তদন্ত শুরু ক‌রে‌ছে। তবে ইদানীংকালের সর্ববৃহৎ উওর জেলার নেশা সামগ্রী গাঁজা আটক করতে সক্ষম হয়েছেন চুরাইবাড়ি থানার পুলিশ ।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top