News Flash

  • Home
  • দেশ
  • কৃষকদের উপর হামলার নিন্দা করে কেন্দ্রকে দুষলেন মমতা
Image

কৃষকদের উপর হামলার নিন্দা করে কেন্দ্রকে দুষলেন মমতা

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লিমুখী হাজার হাজার কৃষকদের আটকাতে ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। হরিয়ানার সীমান্তে কৃষকদের আটকাতে হয়েছে ধস্তাধস্তিও। মঙ্গলবার সেই ঘটনার ‘তীব্র নিন্দা’ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ টুইট করে তিনি লিখেছেন, ‘‘দেশের কৃষকদেরই যদি কাঁদানে গ্যাস দিয়ে আক্রমণ করা হয়, তবে দেশ এগোবে কী করে!’’ কেন্দ্রের সমালোচনা করে মমতা প্রশ্ন তুলেছেন, এই কি তবে ‘বিকশিত ভারত’-এর নমুনা?

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে মমতা লিখেছেন, ‘‘কেন্দ্রীয় সরকার যে কৃষক এবং শ্রমিকদের যথাযথ সাহায্য করতে পারেনি তার প্রমাণ এই ঘটনা। কৃষকদের তাঁদের মৌলিক অধিকারের কথা বলতে চাওয়ার জন্য আক্রান্ত হতে হচ্ছে। আমি কৃষকদের উপর এই আক্রমণের ঘটনার ‘তীব্র নিন্দা’ করছি।’’

ফসলের ন্যায্য সহায়ক মূল্যের আইনি নিরাপত্তা, কৃষিঋণ মকুব-সহ একাধিক দাবি নিয়ে দিল্লি যাত্রার ডাক দিয়েছেন পঞ্জাব, হরিয়ানার হাজার হাজার কৃষক। মঙ্গলবার সেই অভিযানকেই হরিয়ানার সীমান্তে রুখে দেয় পুলিশ। রাজধানীর দিকে আসতেই কৃষকদের লক্ষ্য করে ধেয়ে আসে কাঁদানে গ্যাসের শেল৷

মঙ্গলবার কৃষক সংগঠনগুলি তাদের দাবিদাওয়া নিয়ে ‘দিল্লি চলো’ মিছিল করার হুঁশিয়ারি দিয়েছিল৷ আর এই মিছিল রুখতে পুলিশ প্রশাসনও সবদিক দিয়ে ব্যবস্থা নেয়। পঞ্জাব থেকে পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানায় মিছিল পৌঁছতেই কৃষদের লক্ষ্য করে টিয়ার গ্যাস শেল ছুড়তে থাকে পুলিশ ৷ এমনকী ড্রোনেও টিয়ার গ্যাস শেল ছোড়া হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনারই নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। তিনি লিখেছেন, কৃষকদের আন্দোলনকে গায়ের জোরে দাবিয়ে দেওয়ার বদলে বিজেপির উচিত নিজেদের মাত্রাছাড়া আত্মসম্মানবোধকে কিছুটা কমানো।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top