News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১ মার্চ থেকে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন
Image

১ মার্চ থেকে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি : ১ মার্চ থেকে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার চতুর্থ অধিবেশন শুরু হবে। ত্রিপুরা সরকার ওই অধিবেশনে বাজেট পেশ করবে। এছাড়াও কয়েকটি বিল পেশ করা হবে বলে সূত্রের খবর।

ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগামী ১ মার্চ বেলা ১১ টায় নিউ ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত বিধানসভা ভবনে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন। ত্রিপুরা বিধানসভা সচিবালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

এদিকে, আজ সচিবালয়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়ের অফিস কক্ষে চলতি অর্থবছরের জন্য পরিবহন/পর্যটন/খাদ্য,জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের প্রাক্কলিত আয় ও ব্যয়ের (অস্থায়ী সংশোধিত অনুমান ২০২৩-২৪) এবং বাজেট অনুমান ২০২৪-২৫ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেছেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। 

Releated Posts

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top