News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার উপর এক দিবসিয় কর্মশালা অনুষ্ঠিত
Image

ধর্মনগরে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার উপর এক দিবসিয় কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ ফেব্রুয়ারি: মঙ্গলবার উত্তর জেলা সদর ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উত্তর জেলা প্রশাসনের উদ্যোগে একদিনের এক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার সভাধিপতি ভবতোষ দাস, তাছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক এবং সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, জেলা ফরেস্ট অফিসার সুমন মাল্লা, উত্তর জেলা ম্যানেজমেন্ট এর দায়িত্বপ্রাপ্ত অফিসার সনত কুমার দাস, রিসোর্স পারসন হিসেবে উপস্থিত হন গৌতম শুক্ল বৈদ্য, ডিভিশনাল ফায়ার অফিসার স্বর্ণ ত্রিপুরা সহ বিভিন্ন দপ্তরের বিশেষজ্ঞরা।

এই অনুষ্ঠানে ভূমিকম্প , বন্যা বা যেকোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে কেমন করে নিজেদেরকে রক্ষা করতে হবে এবং কি কি করা একান্ত দরকার তা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়।

এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আমন্ত্রণ জানানো হয় এবং তাদেরকে বিপর্যয় মোকাবেলাতে করণীয় কার্যসমূহ নিয়ে শিক্ষা দেওয়া হয়।
 সনত কুমার দাস জানান কিছুদিন আগে ধর্মনগরে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল এসেছিল। তারা জানিয়ে গেছে ধর্মনগর চূড়ান্ত ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে রয়েছে। তাই বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে যেসব সরকারি গাইডলাইন রয়েছে তা মেনে নির্মাণ করার জন্য আবেদন জানান।

বন্যা সাইক্লোন এইসব থেকে কেমন করে নিজেদেরকে রক্ষা করা পাশাপাশি অন্যকে বিপদমুক্ত করা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় এবং পর্দাতে তা প্রদর্শন করে সবাইকে অবগত করা হয়। যেভাবে দেশে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ছে গৃহপালিত পশুরা মারা যাচ্ছে তাদেরকে বাঁচানোর পন্থা হিসেবে এই কর্মশালার আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।

Releated Posts

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বক্সনগর, ২ অক্টোবর: বক্সনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অরুণ রুদ্র পালের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top