News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে শুরু উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
Image

অসমে শুরু উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : নিৰ্দিষ্ট সূচি মোতাবেক আজ সোমবার থেকে শুরু হয়েছে ২০২৪ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা। অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (এএইচএসইসি) পরিচালিত এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অবতীৰ্ণ হয়েছে ২,৮০,২১৬ জন শিক্ষাৰ্থী।

পরীক্ষা শুরু হয়েছে আজ সকাল নয়টা থেকে। রাজ্যের ৮৭৬টি কেন্দ্ৰে অনুষ্ঠিত হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। গোটা রাজ্যে ২,৮০,২১৬ জন আজ পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। তাদের মধ্যে ১,৩৯,৪৮৬ জন ছাত্রী এবং ১,৪২,৭৩২ জন ছাত্রী৷ মোট সংখ্যার মধ্যে ২,০৬,৪৬৭ শিক্ষার্থী কলা শাখা, ৫৪,২৮৭ জন বিজ্ঞান শাখা এবং ১৭,৫৮২ জন বাণিজ্য শাখার। পরীক্ষা শেষ হবে চলতি বছরের ১৩ মার্চ।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ছাত্ৰছাত্ৰীদের গুরুত্বপূর্ণ এই পর্বে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখছেন, ‘আজ থেকে যারা এইচএস (হায়ার সেকেন্ডারি) পরীক্ষায় অংশ নিয়েছে তাদের সকলকে আমার শুভেচ্ছা জানাই। মনে রাখবে, এই পরীক্ষা তোমার জীবনে উচ্চ লক্ষ্য অর্জনের জন্য একটি সোপান। এজন্য উচিত অত্যন্ত আন্তরিকতার সাথে এবং মনের স্বস্তি সহকারে পরীক্ষা দেওয়া। অনেক অনেক শুভকামনা!’

প্ৰসঙগত, প্রথমবারের মতো এবার অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতি সম্পূর্ণরূপে ডিজিটাল করা হয়েছে।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top