News Flash

  • Home
  • দেশ
  • রায়গঞ্জে বাড়ি থেকে উদ্ধার জোড়া দেহ, ‘খুনি’ সন্দেহে গ্রেফতার মৃতের পরিচিত
Image

রায়গঞ্জে বাড়ি থেকে উদ্ধার জোড়া দেহ, ‘খুনি’ সন্দেহে গ্রেফতার মৃতের পরিচিত

উত্তর দিনাজপুর, ১০ ফেব্রুয়ারি, (হি.স.): বাইরে থেকে তালাবন্ধ। অথচ সেই বাড়ির ভিতর থেকেই উদ্ধার গৃহকর্তা-সহ দুজনের দেহ। রায়গঞ্জের সৎসঙ্গ জুনিয়র হাইস্কুল সংলগ্ন এলাকার ঘটনায় শুরু হয়েছে জোর শোরগোল।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে দুজনকে। নিহত গৃহকর্তার পরিচিতকে গ্রেফতারও করা হয়েছে। চলছে জোর জিজ্ঞাসাবাদ।

উকিলপাড়া সৎসঙ্গ জুনিয়র হাইস্কুল সংলগ্ন এলাকার দীর্ঘদিনের বাসিন্দা তপন দে। বছর চুয়ান্নর ওই ব্যক্তি পূর্ত দফতরের কর্মী। চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে তাঁর বাবার মৃত্যু হয়। সেই শূন্যপদে চাকরি পেয়েছিলেন তপনবাবু। তাঁর মেয়ে তানিয়া দে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থী।

শনিবার পরীক্ষা দিতে গিয়েছিল সে। পরীক্ষাকেন্দ্রেই জানতে পারে দুঃসংবাদ। তড়িঘড়ি বাড়ি পৌঁছে তানিয়া তার বাবা এবং মিন্টু সরকার নামে আরও একজনের দেহ পড়ে থাকতে দেখে। ততক্ষণে অবশ্য রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

দেহ উদ্ধারের আগে বাড়ি তালাবন্ধ ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুন করা হয়েছে ওই দুজনকে। একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। কল লিস্টে থাকা শেষ নম্বরে পুলিশ রতন সরকার নামে দেবীনগরের এক বাসিন্দার খোঁজ পায়। তাকে প্রথমে আটক করে পুলিশ। পরে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, নিহতদের সঙ্গে এদিন সকাল ১০টা নাগাদ এলাকাতেই দেখা গিয়েছিল রতনকে। তার পরই দেহ উদ্ধার।

পুলিশের অনুমান, রতনই হয়তো খুন করে থাকতে পারে তাঁদের। তাই তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কী কারণে খুন হতে পারেন তপন, তা এখনও জানা যায়নি। নিহত তপন দের বউদি মিলি দে জানান, ২০ বছর আগে রানাঘাটের বাসিন্দা সুলেখা দে-র সঙ্গে বিয়ে হয় তপনবাবুর। আইনত বিবাহ বিচ্ছেদ না হলেও বছর তিন পরই আলাদা থাকতে শুরু করেন দুজনে। বর্তমানে তাঁর স্ত্রী রানাঘাটে রয়েছেন। তাঁকেও মৃত্যুর খবর জানানো হয়েছে।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top