News Flash

Image

নেশা সামগ্রী পাচারকালে পুলিশের জালে দুই

আগরতলা, ১০ ফেব্রুয়ারি: গোপন সংবাদের ভিত্তিতে আজ নেশা সামগ্রী পাচারকালে তিন যুবককে আটক করে খোয়াই থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ২৯০টি হিরোইনের কৌটা, তিনটি মোবাইল সহ নগদ অর্থ বাজেয়াপ্ত করে পুলিশ।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানায় খবর আসে জিএবি চৌমুহনীতে দুই যুবক নেশা সামগ্রী পাচার করবে। সেই খবরের ভিত্তিতে ওই এলাকায় উত পেতে বসে থাকে পুলিশ। সেই সময় দুই ব্যক্তি নেশা সামগ্রী পাচার করতে আসলেই তাঁদেরকে আটক করে পুলিশ।

তিনি আরও জানিয়েছেন, তাঁদের কাছ থেকে ২৯০টি হিরোইনের কৌটা, তিনটি মোবাইল সহ নগদ ১২৪০ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতরা হলেন, বিষ্ণু দেবনাথ এবং তুফান দেববর্মা। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

দুই দেশের সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশে পাঠানো হল ত্রিপুরার কিউ আনারস

আগরতলা, ২৯ জুলাই : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

উনকোটির উন্নয়নে প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরীর

কৈলাসহর, ২৯ জুলাই: উনকোটি জেলার অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার কৈলাশহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার প্রথম প্রশাসনিক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top