News Flash

  • Home
  • দেশ
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার ”ধর্মবিশেষ”-এর রক্ষক হয়ে উঠেছে : গিরিরাজ সিং
Image

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার ”ধর্মবিশেষ”-এর রক্ষক হয়ে উঠেছে : গিরিরাজ সিং

বেগুসরাই, ১০ ফেব্রুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার ”ধর্মবিশেষ”-এর রক্ষক হয়ে উঠেছে।” আসলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে পশ্চিমবঙ্গের জামিয়ত উলেমা-ই-হিন্দ প্রধানের বক্তব্য প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এই কথা বলেছেন। শনিবার বিহারের বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার ”ধর্মবিশেষ”-এর রক্ষক হয়ে উঠেছে। রোহিঙ্গাদের জন্য তাঁরা লাল গালিচা বিছিয়ে দেয়… যোগী আদিত্যনাথকে হুমকি দেওয়া দেশের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি (যোগী আদিত্যনাথ) মুখ্যমন্ত্রী এবং সনাতনের প্রতীক। কেউ তাঁকে আটকানোর সাহস করে না এবং তিনি নির্বাচনের সময় সেখানে যাবেন।”

বিহারের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “…আমরা ইতিমধ্যেই রাজ্যপালের কাছে দাবি করেছি, নীতীশ কুমার তাঁকে (রাজ্যপালকে) বলেছেন আমাদের সরকার চালানোর শক্তি আছে।”

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top