News Flash

  • Home
  • দেশ
  • সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বসলেন দেব, প্রার্থীও হচ্ছেন
Image

সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বসলেন দেব, প্রার্থীও হচ্ছেন

কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : নিজে দলের হয়ে ভোটে দাঁড়াবেন না, এই জল্পনার মধ্যেই ঘাটালের সাংসদ দেব শনিবার একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সূত্রের খবর, নতুন করে কোনও জটিলতা তৈরি না হলে ঘাটাল থেকে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন দেবই।

কিছুদিন ধরেই দলের হয়ে ভোটে না লড়ার ইঙ্গিত দিয়ে চলেছেন দেব। দিন কয়েক আগে ঘাটালের তিনটি প্রশাসনিক পদ— ঘাটাল কলেজ, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব।

তার পরেই সমাজমাধ্যমে একটি পোস্টে দেব লিখেছিলেন ‘সংসদে আমার শেষ দিন’। ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব)র ওই পোস্ট কার্যত অনেকটাই স্পষ্ট করে দেয় ঘাটালে তৃণমূলের হয়ে দেবের নির্বাচনে না লড়ার বিষয়টিকে। যদিও সরাসরি এ ব্যাপারে কখনওই কোনও সিদ্ধান্ত নেওয়ার কথা তিনি জানাননি।

শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ দেবের গাড়ি প্রথমে এসে পৌঁছয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে। গাড়ি থেকে নেমে ভিতরে চলে যান দেব। পরে ওই অফিস থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান কালীঘাটে, তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে। এই ঘটনাপ্রবাহে প্রশ্ন উঠেছে, তবে কি দেব তাঁর সিদ্ধান্ত বদলাতে চলেছেন?

দলনেত্রী অবশ্য বরাবরই বুঝিয়ে এসেছেন, তিনি দেবকে দেবকে দলের সাংসদ হিসাবে দেখতে আগ্রহী। সম্প্রতি একটি প্রশাসনিক বৈঠকে দেবকে ‘দলের সম্পদ’ বলেও মন্তব্য করেন তিনি। এর মধ্যেই শনিবার বিকেলে দেবকে ডেকে পাঠানো হয় দলের শীর্ষ নেতৃত্বের তরফে।

তৃণমূল নেত্রীর প্রতি নিজের ভালোবাসা, শ্রদ্ধার কথা বারবারই বলেন দেব। সাম্প্রতিক জটিলতার মাঝেও তিনি বলে আসছিলেন, তাঁর একার সিদ্ধান্তে কিছু হবে না। তৃণমূল নেত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে সব ঠিক হবে। শনিবারের বৈঠক, সাক্ষাতে বোঝা গেল, কোনও জট নেই। ‘দিদি’র সঙ্গে নির্বাচনী লড়াইয়ে প্রস্তুত নায়ক।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top