News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রোমান হরফে ককবরক উত্তরপত্র লেখার নিষেধাজ্ঞায় টিআইএসএফ- এর ধর্মঘট,  ঘটনায় বিজেপিকে দায়ী করল সিপিএম
Image

রোমান হরফে ককবরক উত্তরপত্র লেখার নিষেধাজ্ঞায় টিআইএসএফ- এর ধর্মঘট,  ঘটনায় বিজেপিকে দায়ী করল সিপিএম

আগরতলা, ১০ ফেব্রুয়ারি:শুধুমাত্র বাংলা হরফে ককবরকের উত্তরপত্র লিখার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রেক্ষীতে রাজ্যের তিপ্রা মথা ছাত্র সংগঠন আগামী ১২ই ফেব্রুয়ারী থেকে যে অনির্দিষ্টকালীন ধর্মঘট ঘোষনা করেছে তাতে  সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।

সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে,  এই অনভিপ্রেত ঘটনাবলীর জন্য সম্পূর্ণভাবে বিজেপি- আইপিএফটি জোট পরিচালিত রাজ্য সরকার দায়ী।

বিবৃতিতে বলা হয়েছে,  গত দেড় দশকের বেশী সময় ধরে ত্রিপুরার ককবরক ভাষী ও ককবরক প্রেমী ছাত্রছাত্রীরা পর্ষদের পরীক্ষায় বাংলা ও রোমান উভয় হরফই ব্যবহার করে আসছে। এতে কোন অসুবিধাই হচ্ছিলনা। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের অধীনে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায়ও ছাত্রছাত্রীরা রোমান হরফ ব্যবহার করছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে লুসাই (মিজো) ছাত্রছাত্রীরাও রোমান হরফেই তাদের উত্তরপত্র লিখে আসছে। তাহলে পর্ষদ হঠাত করে কেন এই সিদ্ধান্ত নিতে গেল?

এর পেছনে আরএসএস-এর হস্তক্ষেপকেই দাবি করেছে সিপিআইএম।  আরএসএস-বিজেপি এদেশে হিন্দু আর হিন্দি-র বাইরে অন্য কারো বিকাশ চায়না বলে অভিযোগ করেছে সিপিএম। ককবরক ভাষা ও সংস্কৃতির বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্যই রাজ্য সরকারের নির্দেশে পর্ষদের এই তুঘলকী সিদ্ধান্ত বলে জানিয়েছে সিপিআইএম। ।

এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সিপিআইএম।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top