News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদ্ভাবনী সামাজিক সংস্থার  উদ্যোগে এইচআইভি এইডস এবং ড্রাগস এর উপর এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত কাঞ্চনপুরে
Image

উদ্ভাবনী সামাজিক সংস্থার  উদ্যোগে এইচআইভি এইডস এবং ড্রাগস এর উপর এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত কাঞ্চনপুরে

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ১০ ফেব্রুয়ারি: উদ্ভাবনী সামাজিক সংস্থার  উদ্যোগে ও ত্রিপুরা রাজ্য কন্ট্রোল সোসাইটির আর্থিক সহযোগিতায় কাঞ্চনপুর দ্বাদশ মান বিদ্যালয় প্রাঙ্গণে এইচআইভি এইডস এবং ড্রাগস এর উপর এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।  

এই সচেতনতা কর্মসূচি  উপলক্ষে ঐদিন সেমিনারে এইচআইভিএইডস এবং ড্রাগস এর উপর বক্তৃতা প্রতিযোগিতা এবং  ওপেন কুইজ এর আয়োজন করা হয়।  দুপুর ১২ঃ০০ ঘটিকায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর দ্বাদশমান বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপু দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্ভাবনী সামাজিক সংস্থার সভাপতি প্রীতম মালাকার। 

এইচআইভি এইডস এবং ড্রাগসের উপর বিশদ আলোচনা করেছেন  ডক্টর গৌতম চাকমা, মেডিকেল অফিসার, আইসিটিসি, কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল।

এদিনের  বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন যথাক্রমে পল্লবী দে, সুজন নাথ, রাজ নাথ।  তাদের হাতে শংসাপত্র  তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এছাড়াও ওপেন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ট্রফি তুলে দেওয়া হয়। বিভিন্ন স্কুলের  শতাধিক ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সংস্থার সদস্য সৈকত দাস।

Releated Posts

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top