News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রের নান্দেড়ে সেতু থেকে গাড়ি পড়ে গিয়ে মৃত ৫, আহত সমসংখ্যক যাত্রী
Image

মহারাষ্ট্রের নান্দেড়ে সেতু থেকে গাড়ি পড়ে গিয়ে মৃত ৫, আহত সমসংখ্যক যাত্রী

মুম্বই, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের নান্দেড় জেলায় সেতু থেকে গাড়ি পড়ে গিয়ে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নান্দেড় জেলার ভোকার-উমরি সড়কের মুগলির কাছে একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়, আহত হন ৫ জন। আহতদের নান্দেদ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গায়কোয়াড় ও ভালেরাওয়ের পরিবারের ১০ জন সদস্য বিয়েতে অংশ দিতে নান্দেদ থেকে ভোকারে এসেছিলেন। বৃহস্পতিবার রাতে বিয়ে থেকে গাড়িতে করে ফেরার পথে হঠাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মুগলির কাছে সেতু থেকে নিচে পড়ে যায়। মৃতদের নাম, সবিতা শ্যাম ভালেরাও (২৫), প্রীতি পরমেশ্বর ভালেরাও (৪), সুশীল মারোতি গায়কওয়াড় (৯), রেখাবাই পরমেশ্বর ভালেরাও (৩) এবং অঞ্জনাবাই জ্ঞানেশ্বর ভালেরাও (২৮)। পুলিশ এসে আহত ৫ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। দেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top