News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সেন্টারের উদ্বোধন, দেশের বর্তমান সরকার নেশার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই জারি রেখেছে: কেন্দ্রীয় সামাজিক ন্যায়মন্ত্রী
Image

অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সেন্টারের উদ্বোধন, দেশের বর্তমান সরকার নেশার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই জারি রেখেছে: কেন্দ্রীয় সামাজিক ন্যায়মন্ত্রী

আগরতলা, ৮ ফেব্রুয়ারী : কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে আজ সারা দেশে নেশামুক্ত ভারত অভিযানে ৪১টি অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সেন্টারের দ্বারোদঘাটন করা হয়েছে। এরমধ্যে রাজ্যে এ ধরনের ৫টি সেন্টার রয়েছে। এই সেন্টারগুলি হলো নরসিংগড়ের মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতাল, খুমুলুঙের খেরেংবার সামাজিক স্বাস্থ্যকেন্দ্র, গোমতী জেলা হাসপাতাল, ধলাই জেলা হাসপাতাল ও ঊনকোটি আরজিএম হাসপাতাল। এটি এইমস দিল্লি দ্বারা পরিচালিত একটি প্রকল্প। ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের দ্বারা ১০০ শতাংশ আর্থিক অনুমোদনে এই সেন্টারগুলি পরিচালিত হয়।

নয়াদিল্লির ১৫ জনপথস্থিত ড. বি আর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার থেকে আজ সকালে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার ভিডিও কনফারেন্সে এই ফ্যাসিলিটি সেন্টারগুলির উদ্বোধন করেন। সেন্টারগুলির উদ্বোধন করে কেন্দ্রীয় সামাজিক ন্যায়মন্ত্রী সেন্টারগুলির গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, দেশের অনেক প্রতিভাবান যুবক যুবতী নেশার কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। নেশা একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি সমাজ ব্যবস্থাকেও কুলষিত করার চেষ্টা করছে। তাই দেশের বর্তমান সরকার নেশার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই জারি রেখেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক নেশার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই

জারি রাখার জন্য সমাজের সব অংশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। গোমতী জেলা হাসপাতালে আজ সকালে ফ্যাসিলিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার। নরসিংগড়ের মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে এই দ্বারোদঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ চন্দ্র সাহা, হাসপাতালের এইচওডি ডা. স্বপন চন্দ্র বর্মণ, এসপিও (মেন্টাল হেলথ) ডা. উদয়ন মজুমদার এবং অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সেন্টারের নোডাল অফিসার ডা. দীপায়ন সরকার। এছাড়া খুলুমুঙস্থিত খেরেংবার সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত ছিলেন এডিসির স্বাস্থ্য বিভাগের কার্যনির্বাহী সদস্য কমল কলই,

জিরানীয়া মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, খেরেংবার সিএইচসির মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. সুখেন্দু বিকাশ দেববর্মা।

Releated Posts

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top