নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির গোকুলপুরী মেট্রো স্টেশনের একাংশ ভেঙে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে গোকুলপুরী মেট্রো স্টেশনের সীমানা পাঁচিলের একটি পাশের স্ল্যাব আচমকাই ভেঙে পড়ে, এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি জয় তিরকে বলেছেন, “অন্ততপক্ষে ৩-৪ জন আহত হয়েছেন। একজন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান, তিনি গুরুতর আহত হয়েছেন। অন্যরা সামান্য আহত হয়েছেন। জেসিবি ও ক্রেনের সাহায্যে ধ্বংসস্তূপ সরানো হয়। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পুলিশ ও মেট্রোর আধিকারিকরা। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

