News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়জলা পিস্তল কান্ডে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত
Image

বড়জলা পিস্তল কান্ডে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত

আগরতলা, ৮ ফেব্রুয়ারি: পূর্ব শত্রুতার জেরে বাড়িতে গুলি চালিয়েছে দুষ্কৃতিকারীরা। গত ২৫ নভেম্বর বড়জলার পিস্তল কান্ডে আরও একজন অভিযুক্তকে আটক করে পুলিশ। ওই ঘটনার সাথে জড়িত পিন্টু দেবনাথ নামে অভিযুক্তকে আগেই আটক করা হয়েছিল।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর সন্ধ্যা রাতে বড়জলা স্কুলের বিপরীতে শক্তিপদ পাল নামে এক ব্যক্তির বাড়িতে দুষ্কৃতিকারীরা গুলি চালিয়েছিল। বাড়ির মালিকের অভিযোগ, বড়জলা মণিপুরি পাড়ার রাকেশ রায় ও পিন্টু দেবনাথ ওই দুজন গোটা ঘটনার সাথে জড়িত। সাথে সাথে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ তদন্তে নামে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত পিন্টু দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। পুলিশ পিন্টু দেবনাথকে আটক করে। অন্যদিকে রাকেশ রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ঘর থেকে ৭.৬৫ এমএম পিস্তল সহ দুটি বুলেট উদ্ধার করা হয়েছিল। কিন্তু রাকেশ রায়কে আটক করা সম্ভব হয়নি।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই ঘটনার পর থেকেই রাকেশ রায় পলাতক ছিল। গত ৫ ফেব্রুয়ারি তাকে আটক করা হয়েছিল। এতদিন তাঁকে পুলিশ রিমান্ডে রাখা হয়েছিল। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top