News Flash

  • Home
  • দিনের খবর
  • গাডচিরোলি থেকে নাগপুরগামী বাসে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য
Image

গাডচিরোলি থেকে নাগপুরগামী বাসে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য

নাগপুর, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের গাডচিরোলি থেকে নাগপুরগামী বাসে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বোমা নিষ্ক্রীয়কারী দল এসে বোমাটি নিষ্ক্রীয় করে। বুধবার বিকেলে নাগপুরের গণেশপেঠ এলাকায় রাজ্য পরিবহন নিগমের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে একটি বাসে তাজা বোমা পাওয়া যায়। গাডচিরোলি থেকে আসা একটি বাস যখন বাস স্ট্যান্ডে পৌঁছনোর পর যাত্রীরা নেমে যায় তখন বোমাটি সকলের চোখে পড়ে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড সফলভাবে বোমা নিষ্ক্রিয় করায় একটি বড় ঘটনা এড়ানো সম্ভব হয়।

গণেশপেঠ থানার এক ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, বোমাটি গাডচিরোলি থেকে নাগপুরগামী বাসে ছিল। নাগপুরে পৌঁছানোর পর প্রায় সব যাত্রীই বাস থেকে নেমে পড়েন। এরপর বাসে বোমা দেখতে পান কন্ডাক্টর। বাসের কন্ডাক্টর তখনই ঊর্ধ্বতন আধিকারিকদের বিষয়টি জানান। এরপরেই স্থানীয় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। বাসটিকে একটি খোলা জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল। তারপরেই বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করে।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top