News Flash

  • Home
  • খেলা
  • বিশালগড় মধ্য লক্ষীবিলস্থিত সরকারটিলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত
Image

বিশালগড় মধ্য লক্ষীবিলস্থিত সরকারটিলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ ফেব্রুয়ারি:  বিশালগড় মধ্য লক্ষীবিলস্থিত সরকারটিলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে ক্রীড়াভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে এবং প্রদীপ প্রজ্জলন করে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন হয়। 

বিদ্যালয়ের প্রাতঃবিভাগ এবং দুপুর বিভাগের শতাধিক ছাত্র-ছাত্রীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা সুসংগঠিত পিটি প্রদর্শনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভারম্ভ হয়। 

অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুয়েল দেববর্মা। তাছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান শ্যামল দেবনাথ। বিদ্যালয়টির পরিকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য একটি মিড-ডে-মিল ডাইনিং হলের দাবী সনদ তুলে দেওয়া হয় বিধায়কের হাতে।

 পরে বিধায়ক অনুষ্ঠানে বসেই সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে বিদ্যালয়ে মিড-ডে-মিলের ডাইনিং হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। বিধায়কের এই তাৎক্ষণিক পদক্ষেপে অত্যন্ত খুশি ব্যক্ত করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা সহ অভিভাবক ও পরিচালন কমিটির সদস্যরা। অনুষ্ঠান চলাকালীনই গ্রামোন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়াররা বিদ্যালয়ের মেরামতি এবং মিড-ডে-মিলের নতুন ডাইনিং হল তৈরির প্রাথমিক পরিচর্যা করতে চলে আসেন।

 বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান রাখেন। তিনি বলেন শুধুমাত্র বছরে একদিন ক্রীড়া প্রতিযোগিতা নয় প্রতিদিন ছাত্র-ছাত্রীদের মাঠে থেকে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top