News Flash

Image

বকেয়া মেটাতে মোদীকে চিঠি মমতার

কলকাতা, ২ ফেব্রুয়ারি (হি.স.): ক্যাগ রিপোর্ট ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে শুক্রবার কড়া মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে লিখলেন পশ্চিমবঙ্গের প্রাপ্য যাবতীয় পাওনা রাজ্যের গরিব মানুষদের স্বার্থে যেন দ্রুত বরাদ্দ করে দেন। একটার পর একটা অজুহাত দেখিয়ে দিনের পর দিন যেন রাজ্যের পাওনা আটকে না রাখা হয়।

মমতা এদিন ময়দানের প্রতিবাদী সভায় জানিয়েছেন, “বলা হচ্ছে নাকি বেনিয়ম হয়েছে। টাকা খরচ করা হয়নি। আমি একটা স্ট্রং চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছি। এখানে বসেই সই করলাম। ক্যাগ যে কথাটাই জানে না, সেটাই লিখেছে। বলছে ২০০৩ সাল থেকে। আরে ২০০৩ সালে থোড়াই আমরা ছিলাম! ২০১১-র পরে আমরা যখন এসেছি, তখনকার দায়িত্ব নেব। তা সত্ত্বেও বলি, প্রত্যেকটা ইউটিলাইজ়েশন সার্টিফিকেট গেছে। টোটাল মিথ্যা কথা। সত্য কখনও চাপা থাকে না।”

প্রধানমন্ত্রী মোদীর কাছে মমতার পাঠানো সেই ‘স্ট্রং’ চিঠিতে কী কী বিষয়ে উল্লেখ রয়েছে? সে কথাও আজ ধরনা মঞ্চ থেকে জানালেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, প্রত্যেকটি ইউটিলাইজ়েশন সার্টিফিকেট যে সময়মতো দেওয়া হয়েছে, সে কথা উল্লেখ রয়েছে চিঠিতে।

প্রধানমন্ত্রী যে সুদীপকে বলেছিলেন, ক্যাগ রিপোর্ট দেখে নেওয়ার জন্য, সে প্রসঙ্গও আজ উঠে আসে মমতার গলায়। বললেন, ‘কী দেখব! পুরো মিথ্যে কথা বলা হয়েছে। ক্যাগের কাছে কোনও তথ্য ছিল না, কী লিখতে হবে, কী লিখতে হবে না। এটি একটি বিকৃত তথ্য, যা বিজেপি দলের তরফে লেখা হয়েছে।’

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top