আগরতলা, ২ ফেব্রুয়ারি: গোপন সূত্রের ভিত্তিতে আমবাসা রেল স্টেশনে অভিযান চালিয়ে ২৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে আমবাসা থানার পুলিশ। সাথে একজন নেশাকারবারিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জনৈক রেল পুলিশ।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর আসে আমবাসা রেলস্টেশন থেকে গৌহাটির উদ্দেশ্য গাঁজা পাচার করা হবে। ওই খবরের ভিত্তিতে আমবাসা রেলস্টেশনে অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ। তাদেরকে তল্লাশি চালিয়ে দুইটি ব্যাগে মোট ১২ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়েছে। ১২ প্যাকেটে মোট ২৪ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। সাথে চম্পকনগরের বাসিন্দা কিষাণ দের্ববমাকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে।



















