News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যান্ত্রিক গোলযোগের কারণে বিকল ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, যাত্রীরা ভোগান্তির শিকার
Image

যান্ত্রিক গোলযোগের কারণে বিকল ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, যাত্রীরা ভোগান্তির শিকার

আগরতলা, ১ ফেব্রুয়ারী: দিল্লি থেকে আগরতলাগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যোগেন্দ্রনগর রেলস্টেশন পৌঁছানোর আগেই যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে পড়েছিল। ফলে, যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে।

জানা গিয়েছেন, আজ সকালে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস খয়েরপুর দাসপাড়া এলাকায় যান্ত্রিক গোলযোগের কারণে আটকে পড়ে। সকাল সাড়ে ছয়টা থেকে দশটা পর্যন্ত আটকে থাকে ওই এক্সপেসটি।

অপরদিকে, যাত্রীরা বাড়ি ঘরে পৌঁছানোর উদ্দেশ্যে ভোগান্তির শিকার হয়েছেন। এদিকে খবর পেয়ে অটোচালকরা চলে গিয়েছে ঘটনাস্থলে। সেই সুযোগে চড়া ভাড়ায় কিছু কিছু যাত্রীদের বাড়ি পৌঁছে দিয়েছেন।

অপরদিকে, স্টেশন থেকে দূরপাল্লার অন্যান্য ট্রেন ছাড়তেও দেরি হয়। ফলে স্টেশনে ও যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। পরবর্তীতে প্রাথমিক সারাই করার পর ট্রেনটি গন্তব্যে পৌঁছে বলে জানা গিয়েছে।

Releated Posts

দীর্ঘদিন ধরে বেহাল গুলিরাইবাড়ি গ্রামের রাস্তা, সংস্কারের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী

আগরতলা, ২৯ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জম্পুইজলা ব্লকের গুলিরাইবাড়ি ভিলেজ এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রায়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ত্রিপুরায় গাঁজা পাচারে বিহারের বাসিন্দার ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে গাঁজা পাচারের মামলায় বিহারের এক বাসিন্দাকে ১০ বছরের সশ্রম…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

আর্থিক সাক্ষরতা কর্মসূচির মূল্যায়নে ট্রান্সরুরাল কনসাল্টিং-এর সঙ্গে টিআরএলএম-এর চুক্তি

আগরতলা, ২৯ জুলাই: গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত আর্থিক সাক্ষরতা কর্মসূচির প্রভাব মূল্যায়নের জন্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযানে ৩০.৮ কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬.৬০ লক্ষ টাকা

আগরতলা, ২৯ জুলাই: সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top