News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে বাড়ি থেকে বাইক নিয়ে গেল চোর, বাইক খুঁজে পেতে ভগবানের নাম নিতে বলল পুলিশ
Image

রাতের আঁধারে বাড়ি থেকে বাইক নিয়ে গেল চোর, বাইক খুঁজে পেতে ভগবানের নাম নিতে বলল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১ ফেব্রুয়ারি: ধর্মনগরে চুরিকাণ্ডের বাড়বাড়ন্ত অব্যাহত রয়েছে, পুলিশ নিরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ। বিশেষ করে উত্তর জেলার সদর ধর্মনগরে চোরের উপদ্রব প্রতিদিন বেড়েই চলেছে। ফের ঘরের ভেতর থেকে বাইক চুরি করে নিয়ে গেল চোরের দল। ঘটনাটি ঘটেছে বুধবার গভীররাতে ধর্মনগরের হাসপাতাল রোডে। এলাকার বাসিন্দা সুদাম নাথের ছেলে সৌরভ নাথ বুধবার রাতে নিজ ঘরে বাইক রেখে ঘুমাতে চলে যায়। তবে রাতের আধারে চোরের দল বাড়ির গেটের তালা ভেঙ্গে সৌরভ নাথের বাইকটি নিয়ে যায়।

তারপর সৌরভ নাথ সকালে এই ঘটনা প্রত্যক্ষ করে তার অভিযোগ নিয়ে বেশ কয়েকবার ধর্মনগর থানায় যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে
পুলিশ আধিকারিক সৌরভকে সান্তনা দিয়ে বলেন ইদানিংকালে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাই অভিযোগের পরিবর্তে ঠাকুরের নাম করতে তবে হয়ত বাইকটি পাওয়া যাবে।

অবশেষে সৌরভ উত্তর জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে এবং পুলিশ সুপারের নির্দেশে তার বাইক চুরির অভিযোগ থানায় নথিভুক্ত করা হয়। ধর্মনগর থানার অভিনব উদ্যোগে ধর্মনগরবাসির মধ্যে হাসির উদগ্রেব সৃষ্টি করেছে। পুলিশের এধরনের উক্তিতে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহকুমাবাসী।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top