News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘদিন ধরে বন্ধ আঁধার দপ্তর, বিপাকে মহকুমাবাসীরা
Image

দীর্ঘদিন ধরে বন্ধ আঁধার দপ্তর, বিপাকে মহকুমাবাসীরা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১ ফেব্রুয়ারি: আধার পরিষেবা বন্ধ, দুর্ভোগ মহকুমা জুড়ে জনগণের। ধর্মনগর মহকুমা অফিসে দীর্ঘ কয়েক মাস ধরে আধার দপ্তরে কর্মী স্বল্পতার কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। উল্লেখ্য ধর্মনগর মহকুমা অফিসে আধার বিভাগে তিনজন আধার কর্মী কর্মরত ছিল। তারমধ্যে দীর্ঘ কয়েক মাস ধরে একজন আধার কর্মী রয়েছেন। যাকে আবার প্রতিঘর সুশাসন শিবিরে গিয়ে কাজ করতে হয়। প্রতিটি ক্যাম্পে যেতে হয় ।

যার ফলে বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে ধর্মনগর মহকুমা অফিসের আধার সেকশনটি। জানা গেছে সেকশনে কর্মরত এক মহিলা কর্মী কয়েকদিন যাবত অসুস্থ রয়েছেন, অসুস্থতার কারণে উনি দফতরে আসতে পারছেন না।

উত্তর জেলার সদর ধর্মনগর মহকুমা অফিস আধার দপ্তরটি বন্ধ হওয়ার কারণে অনেক বিপাকে পড়ে গেছে সাধারণ মানুষ। এই নিয়ে বর্তমান মহকুমা শাসকের শরণাপন্ন হয়ে কোন সদ উত্তর পাচ্ছে না সাধারণ মানুষ।

আঁধারের মত এত গুরুত্বপূর্ণ দপ্তরটি বন্ধ হয়ে থাকলেও মহকুমা শাসক নিশ্চুপ। জানা গেছে জেলার মহকুমা দামছড়াতে পানিসাগরে অনেক আধার কর্মী রয়েছেন যেখানে আধার কর্মীর তুলনায় কাজের পরিমাণ অনেক কম। কিন্তু কাউকেই ধর্মনগর এনে আধার সেকশনটি চালানোর মতন ব্যবস্থা করতে পারেননি দায়িত্বপ্রাপ্ত মহকুমা শাসক।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top